বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে জাগপার প্রার্থী ঘোষণা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:৫২ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি রাসেদ প্রধান।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি রাসেদ প্রধান।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে।

আজ শুক্রবার (২০ জুন) বিকেলে জেলা জাগপা দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের নিয়ে ইদ পুনর্মিলনী মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি রাসেদ প্রধান। এসময় পঞ্চগড়ের দুটি আসনে জাগপার প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। 

রাসেদ প্রধান বলেন, “বিগত ৩ টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। আর তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের সমাজে ৪ টি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক। মানব দেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন, সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য তেমনি ভালো সাংবাদিক প্রয়োজন, আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইনশৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ আশা করে। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশে সাংবাদিক সমাজ সেই ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ প্রধান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আগে ঐক্য না হলে জাগপা পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনসহ ২০টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। পঞ্চগড় ১ আসনে তিনি নিজে এবং পঞ্চগড় ২ আসনে জাগপার সভাপতি তাসমিয়া প্রধান প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

এসময় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, শামসুজ্জামান নয়ন, কামাল হোসেন, কামরুজ্জামান কুয়েত, জাগপা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাতীয়   নির্বাচন   জাগপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close