বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদযাত্রায় ডাকাতি ঠেকাতে বাসস্টপ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:১৮ পিএম

আসন্ন ঈদযাত্রায় যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে দূরপাল্লার পরিবহনে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এবার ঈদের আগে ও পরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসস্টপ থেকে বাসে ওঠা যাত্রীদের ছবি তুলতে হবে।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, অনেক সময় ছদ্মবেশে ডাকাত বা অপরাধীরা বাসে উঠে পড়ে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তুলতে হবে। বাসের প্রথম থেকে শেষ স্টপেজ পর্যন্ত যেখানেই যাত্রী উঠবে, সেখানেই ছবি নিতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যদি আমিনবাজারে যাত্রী ওঠানো হয়, সেখানে যাত্রীদের ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। আবার যদি সাভারেও যাত্রী ওঠানো হয়, তখন সেখান থেকেও ছবি তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি বাসে অন্তত তিনজন করে সহকারী থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।

ঈদযাত্রার ভাড়া নিয়েও তিনি বলেন, গতবার নির্ধারিত ভাড়ায় যাত্রা নির্বিঘ্ন ছিল। ফেরার পথে কিছু এলাকায় সমস্যা হয়েছিল। এবার মালিকপক্ষ আশ্বাস দিয়েছে, যাওয়া ও ফেরার পথে উভয়ভাবেই সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, এবারের ঈদযাত্রাও আগের মতোই নির্বিঘ্ন ও নিরাপদ হবে। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা যেন এই পদক্ষেপগুলোর প্রচার করেন, যাতে সাধারণ মানুষ সচেতন থাকে।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   ডাকাতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close