প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৪:৫৪ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৪:৫৮ PM

সংগৃহীত ছবি
রেফ্রিজারেটরের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে রেফ্রিজারেটরের।
আজ সোমবার (২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রেফ্রিজারেটরের ওপর ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে। বিটিভির মাধ্যমে আজ বিকেল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, আজ সোমবার ২ জুন বাজেট ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, সব সময়ই বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে সরকার। এবারও বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে।
নগর জীবনে মধ্যবিত্তের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রির ওপর ভ্যাট বাড়ছে। হয়তো আবারো হতাশ হতে যাচ্ছেন আবারো মধ্যবিত্ত পরিবারগুলো।
স্বদেশ প্রতিদিন/আইএমএস