সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      
বান্দরবানে বৌদ্ধ বিহারে ডাকাতি, লুটপাট
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৪:১২ PM
 লামা উপজেলার ছোট নুনারবিল এলাকায় সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনে ডাকাতি

লামা উপজেলার ছোট নুনারবিল এলাকায় সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনে ডাকাতি

বান্দরবানে লামা উপজেলার ছোট নুনারবিল এলাকায় সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত  প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, বিহারে একজন ভিক্ষু ও চারজন শ্রামণ অবস্থান করছিলেন। হঠাৎ একদল ডাকাত বিহারের টিনের বেড়া কেটে বৌদ্ধ বিহারে প্রবেশ করে টাকা'সহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘুম ভাঙলে তিনি নিজে ডাকাতের মুখোমুখি হন। তখন  এক ডাকাত তাকে গুলি করার হুমকি দেয়। এসময় ডাকাতেরা চলে যাওয়ার সময় একটি টর্চলাইট ও একটি টুপি রেখে যায়। ঠিক কত টাকা লুট হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি বিহারের অধ্যক্ষ।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ডাকাতি নয়। চোরেরা চুপিসারে মোবাইল আর টাকা চুরি করার সময় বিহারের ভান্তেরা ঘুম থেকে উঠলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। তারপরও মামলা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডাকাতি   লুটপাট   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close