
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ
মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৮ মে) দুপুর ১২ টার সময় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা অফিস সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা পালিত হয়।
এসডিএফ এর পরিচিতিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দারিদ্র বিমোচন প্রচেষ্টার অংশ হিসেবে সরকার ২০০০ সালে প্রতিষ্ঠা করে। কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় একটি অলাভজনক সংস্থা হিসেবে এই প্রতিষ্ঠান নিবন্ধিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি অলাভজনক ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান। ২০০১ সাল থেকে অদ্যাবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসডিএফ স্টেক হোল্ডার কর্মশালায় আত্মকর্মসংস্থানে সফল ৩ জন নারী বক্তব্য রাখেন। তারা হলেন, শালিখা উপজেলার বাউলিয়া পূর্ব পাড়ার মাগুরা জেলা আরইএলআই সভাপতি স্বপ্না বিশ্বাস, মহম্মদপুর উপজেলার পশ্চিম ধোয়াইল গ্রামের ক্ষুদ্র ব্যবসা শিউলী ইসলাম ও মাগুরা সদর উপজেলার পাইকেল গ্রামের কাকলী খাতুন।
মাগুরা সদর উপজেলার মঘী, রাঘবদাইড়, চাউলিয়া, বগিয়া, শত্রুজিৎপুর, কুচিয়ামোড়া, গোপালগ্রাম, ও জগদল এই ৮ টি ইউনিয়নের ৭৫ টি গ্রাম, শালিখা উপজেলার তালখড়ি, শালিখা, শতখালী, বুনাগাতী ও গঙ্গারামপুর এই ৫ টি ইউনিয়নের ৫০ টি গ্রাম এবং মহম্মদপুর উপজেলার নহাটা, রাজাপুর, পলাশবাড়িয়া, দিঘা, বাবুখালী, মহম্মদপুর ও বালিদিয়া এই ৭ টি ইউনিয়নের ৭৫ টি গ্রাম নিয়ে মাগুরা জেলায় প্রকল্প এলাকা। প্রতি গ্রামে গড়ে ১৭০ জন দরিদ্র ও অতিদরিদ্র উপকারভোগী আছে আর যার সংখ্যা ২০০ টি গ্রামে কমপক্ষে ৩৫৪৪৪ জন।
মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন এখন থেকে এসডিএফ এর কাজগুলো প্রতি মাসে সরেজমিনে পরিদর্শন ও কাজের খোঁজ খবর নেওয়া হবে। এটি এসডিএফ এর সাথে আমার প্রথম মিটিং। এখন থেকে এনজিওর সাথে মিটিং এ অংশ গ্রহণ করার কথা জানান এসডিএফ সংশ্লিষ্টদের।
তিনি আরো বলেন, এসডিএফ মাগুরা জেলায় বিগত বছর গুলোর বিভিন্ন ভালো কাজের ছবি, নারীদের সাবলম্বীর কথা শুনে মুগ্ধ হয়েছেন এবং এসিডিএফ এর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস