শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, আতঙ্কে সহস্রাধিক পরিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:৪২ পিএম

বর্ষা মৌসুমের আগেই অশান্ত হয়ে উঠেছে যমুনা নদী। গত তিন সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারীসহ আশপাশের গ্রামে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। এতে বিঘার পর বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পশ্চিমপাড়ের ঘরবাড়ি পর্যন্ত পৌঁছে গেছে ভাঙন, চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের সহস্রাধিক মানুষ।

স্থানীয়দের অভিযোগ, নদীর পূর্ব দিকে নতুন চর জেগে ওঠায় স্রোত পশ্চিম পাড়ে আঘাত হানছে, যার ফলে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জিও ব্যাগভর্তি বালুর বস্তা ফেলেও নদীর রুদ্ররূপ ঠেকানো যাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ১৬ মে থেকে ২৩ মে পর্যন্ত যমুনার পানি ১৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে এখনও বিপৎসীমার ৩০৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবুও নদীতীরবর্তী গ্রামগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সমাজসেবক শেখ মোঃ এনামুল হক বলেন, 'প্রতি বছর বর্ষা এলেই ভাঙন শুরু হয়, কিন্তু এবার বর্ষার আগেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের মানুষ। জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।'

তবে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close