বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান      ● দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা      ● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      
ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৪৪ AM

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৭ জুন ঈদ ধরা হলে, ঈদের আগে ট্রেনে বাড়ি ফেরার যাত্রীদের জন্য ১ জুনের টিকিট আজ বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে এ বছর শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর, খুলনা ট্রেনের টিকিট বিক্রি চলছে। এরপর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট, চট্টগ্রাম) ট্রেনের টিকিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদে আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিট শুধু ঢাকা থেকে ছাড়ার জন্য প্রযোজ্য।

টিকিট বিক্রির তারিখভিত্তিক সূচি:- ২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট,২৭ মে: ৬ জুনের টিকিট।

ফিরতি টিকিট বিক্রি শুরু: ৩০ মে: ৯ জুনের টিকিট, ৩১ মে: ১০ জুনের টিকিট, ১ জুন: ১১ জুনের টিকিট, ২ জুন: ১২ জুনের টিকিট, ৩ জুন: ১৩ জুনের টিকিট, ৪ জুন: ১৪ জুনের টিকিট, ৫ জুন: ১৫ জুনের টিকিট,

টিকিট কাটার নিয়ম:

টিকিট কাটতে হলে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম https://railapp.railway.gov.bd–তে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে শুধু লগইন করলেই টিকিট সংগ্রহ করা যাবে।

লগইন করার পর যাত্রার তারিখ, স্টেশন ও শ্রেণি বেছে নিয়ে সিট খালি থাকলে অনলাইনেই টিকিট কাটা যাবে। পেমেন্ট করা যাবে বিকাশ, ভিসা বা মাস্টারকার্ডে। ইমেইলে একটি ই-টিকিট চলে যাবে, যা প্রিন্ট করে যাত্রার দিন স্টেশনে ফটো আইডি দেখিয়ে মূল কপি সংগ্রহ করা যাবে।

কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:

একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন

অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না

ট্রেন চলাচলের দিনে ২৫% স্ট্যান্ডিং (দাঁড়িয়ে ভ্রমণ) টিকিট স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close