বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:০১ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যতদিন বেঁচে আছি, ইসির পুনর্গঠন করেই ছাড়বো।

বুধবার (২১ মে) দুপুর ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছুদিন আগেও দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছিলাম আমরা। নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম। তবে নিষিদ্ধ হয়নি এ সংগঠনের ইলেকশন কমিশন ও সংবিধান। 

এনসিপি সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হবে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, এ দেশে কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।

২০২২-এর আইন উল্লেখ করে তিনি বলেন, এই আইনের মাধ্যমেই বর্তমানে নির্বাচিত কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি করেছিল তারা। এর সাথে জড়িত ছিল অনেক কর্মকর্তা কর্মচারীগণও। 

কর্মসূচিতে সবশেষে তিনি আরও বলেন, এনসিপির প্রথম দাবি হলো ইসি পুনর্গঠন করা। ইসি  সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তারা সেই জায়গায় কথা বলে না। তারা পালন করেছে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা। যা এ দেশের জন্য লজ্জার। কমিশনকে সংস্কার করতে না পারলে এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে না বলে  ধারণা করছি। 

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশে প্রয়োজন নির্বাচন কমিশনের পুনর্গঠন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনই হবে এই নির্বাচন কমিশনের প্রথম কেস। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হলে, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ফিটনেস রয়েছে বলে গণ্য করা হবে। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close