সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      
স্থলবাণিজ্য নিষেধাজ্ঞায় দিল্লিকে চিঠি ঢাকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:৩০ AM

বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্যে স্থলবন্দর ব্যবহার করে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সমাধান চেয়েছে।

গত মঙ্গলবার ( ২০ মে) সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় এবং ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে পৌঁছানো হয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ভারতের পদক্ষেপের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নেয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা ভারতকে বলব, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আসুন সুরাহার পথ বের করি।’

বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব বলেন, ‘এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা তাদের সঙ্গে এনগেইজ হব, তবে কোনো ধরনের রিটেলিয়েট কর্মসূচি নেব না।’

এদিকে, ভারতের এ নিষেধাজ্ঞায় বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও ভারতের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন বলে মন্তব্য করেন বাণিজ্য সচিব। তিনি আরও জানান, ভারতের সঙ্গে সচিব পর্যায়ের একটি বৈঠক আয়োজনের চিন্তা করা হচ্ছে এবং সেই বিষয়ে গত সপ্তাহে চিঠি পাঠানো হয়েছে।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, দেশের ২৪টি বন্দরের মধ্যে ১৬টি দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য হয়ে থাকে, তবে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় ৮০ শতাংশ বাণিজ্য হয় বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ২৫০-৩০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়, যার মধ্যে শতাধিক ট্রাকে তৈরি পোশাক থাকে।

তবে, ভারতের ১৭ মে’র প্রজ্ঞাপনের পর, বেনাপোল বন্দর দিয়ে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ হয়ে গেছে, যার ফলে এসব পণ্য আটকা পড়েছে। যদিও নবসেবা ও কলকাতা বন্দর দিয়ে রপ্তানির সুযোগ রাখা হয়েছে, তবে যোগাযোগব্যবস্থা কঠিন এবং ব্যয়বহুল হওয়ায় ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছেন।

বাণিজ্য সচিব আশা প্রকাশ করেছেন যে, দুদেশের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতির সুরাহা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ভারত   বাণিজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close