বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৪৫ AM

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, বর্তমান ইসির ওপর তাদের কোনো আস্থা নেই এবং কমিশনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। ৫ আগস্টের পর পরিকল্পিতভাবে সবকিছু জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুন মাসেই নির্বাচন হবে। কিন্তু এ পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস মামলায় কমিশনের নিষ্ক্রিয়তা এবং পক্ষপাতমূলক আচরণে আমাদের আস্থা আরও দুর্বল হয়েছে। এ মামলায় নির্বাচন কমিশন বিবাদী হয়েও আদালতে প্রতিদ্বন্দ্বিতা করেনি, বরং একতরফাভাবে রায় প্রদান এবং গেজেট প্রকাশের মাধ্যমে তারা একটি পক্ষকে বিশেষ সুবিধা দিয়েছে।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন বলেন, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। তখন থেকেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যার জন্য কমিশনের ভূমিকা দায়ী।

তিনি আরও বলেন, বর্তমান কমিশন গঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রণীত 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২'-এর মাধ্যমে, যা অধিকাংশ রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ফলে এই কমিশনের কার্যক্রমে সেই সংস্কারের কোনো প্রতিফলন নেই।

নেতারা অভিযোগ করেন, কমিশন পলাতক ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নাকচ করেছে, যা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গঠনে অন্তরায়। তারা বলেন, এমন পরিস্থিতিতে এই কমিশনের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। দলটি আশা করছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন পুনর্গঠনের দাবিতে গণচেতনা সৃষ্টি হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close