বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভারত থেকে ১৭ জনকে পুশইন বিএসএফের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৪:৩৭ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ৪:৪৬ PM

ঠাকুরগাঁয়ের হরিপুরে ৪২ বিজিবি সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে তাদের। 

শনিবার (১৭ মে) ভোর ৫টায় হরিপুরের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন পুরুষকে আটক করা হয়। এছাড়াও আটক করা হয় ১৩ জন নারীকে।

বিজিবি সূত্রে জানা গিয়েছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে সন্দেহজনক গতিবিধি দেখে আটক করা হয় তাদের।

বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জন হলেন- যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫)।


আরো রয়েছেন-  খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্লা (৬)।

আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চাপসার বিওপি কমান্ডার।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ওই ১৭ জনকে বাংলাদেশের ভেতরে পুশইন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close