মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
ফারাক্কা দিবসে ফখরুলের ক্ষোভ
আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৯:৫৯ পিএম

আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নিয়েছিলেন। এর মূল লক্ষ্য ছিল ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের পানির সঠিক হিস্যা নিশ্চিত করা।

ফখরুল বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতের তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। আজ সেই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক ভয়াবহ জলবিপর্যয়ের রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, ভারত একতরফাভাবে ৫৪টি অভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে। এই কারণে দেশের উত্তরাঞ্চল মরুকরণের পথে। নষ্ট হচ্ছে কৃষি জমি। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত আন্তর্জাতিক আইন ও চুক্তি উপেক্ষা করে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের এই সংকট নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফখরুল তার বিবৃতিতে বলেন, ১৬ মে শুধু একটি স্মরণীয় দিন নয় এটি একটি প্রতিরোধের প্রতীক। ফারাক্কা দিবস আমাদের মনে করিয়ে দেয়—ন্যায্য অধিকার কখনো অনুনয়ে পাওয়া যায় না, সংগ্রামের মাধ্যমে আদায় করতে হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close