শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান      ● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      ● ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস      ● পাংশায় নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে এমপি হারুনের বিক্ষোভ মিছিল      ● ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত      ● ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক      ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান      ● তিন বছরে পাবনায় দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড      ● কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      
রামগঞ্জে গলা কেটে নারীকে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১২:৪০ AM

‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রাজিয়া বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত রাজিয়া বেগম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পাঠান বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী।
‎
‎স্বামী আব্দুল মান্নান জানান, এশার নামাজ আদায়ের জন্য তিনি ও তার ছেলে মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে রান্নাঘরে স্ত্রীর গলা কাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
‎
‎খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
‎
‎রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, "এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।"
‎
‎নিহত নারীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বলছে, হত্যার পেছনে পারিবারিক, সামাজিক কিংবা অন্য কোনো বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close