সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
গুজরাটের বস্তি থেকে সুন্দরবন চর
পুশইন হওয়া ৭৫ বাংলাদেশিকে হস্তান্তর, আদালতে প্রেরণ ৩ ভারতীয়কে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৬:৪৩ PM

ভারতের গুজরাট রাজ্যের বস্তি এলাকা থেকে ধরে এনে সুন্দরবনের বঙ্গোপসাগর তীরবর্তী মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন জন্মসূত্রে বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে তিনজনকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক দাবি করায় শ্যামনগর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) বেলা পৌনে ১১টায় শ্যামনগর থানা চত্বরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। 
তিনি বলেন, গত শনিবার (৯ মে) ভোররাতে ভারতীয় বিএসএফ ও নৌবাহিনী যৌথভাবে গোপনে ৭৫ বাংলাদেশি ও ৩ ভারতীয় মুসলিম নাগরিককে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে রেখে যায়। পরে তারা আশ্রয় নেয় মান্দারবাড়ি ফরেস্ট অফিসে। বিষয়টি জানার পর রবিবার (১০ মে) কোস্টগার্ড পশ্চিম জোন দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সেই সাথে প্রদান করে প্রাথমিক খাবার ও চিকিৎসা সহায়তা ।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লাসহ প্রমুখ।

ভারতের গুজরাটের আহমেদাবাদ ও সুরাট এলাকার বিভিন্ন বস্তিতে শ্রমজীবী হিসেবে বাস করতেন বলে জানান উদ্ধারকৃত ব্যক্তিরা। তারা বলেন, গত ২৬ এপ্রিল রাতে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।   চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। পরে চোখ বেঁধে সামরিক বিমানে চড়ে তাদের আলাদা জায়গায় স্থানান্তর করা হয়। এরপর জাহাজে করে বাংলাদেশের জলসীমায় এনে নামিয়ে দেওয়া হয়।

 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, গত রবিবার (১১ মে) রাতে কোস্টগার্ডের কাছ থেকে উদ্ধারকৃতদের গ্রহণ করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সোমবার (১২ মে) কাগজপত্র প্রস্তুত না হওয়ায় হস্তান্তর সম্ভব হয়নি। পরে মঙ্গলবার (১৩ মে) ৭৫ বাংলাদেশিকে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।
 
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ বিষয়ে জানান, ভারতীয় নাগরিক দাবি করা তিনজন খুলনার বটিয়াঘাটা থানার আব্দুর রহমান (২০), নড়াইলের কালিয়া থানার মো. হাসান শাহ (২৪) ও একই গ্রামের সাইফুল শেখ (১৯)। তাদের কাছে কোনো বৈধ ভারতীয় কাগজপত্র না থাকলেও তারা জন্মসূত্রে গুজরাটের নেহেরীনগর এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। এছাড়াও এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
 
উল্লেখ্য, উদ্ধারকৃত ৭৮ জনের মধ্যে নড়াইল জেলার ৬৭ জন, খুলনার ৬ জন, যশোরের ২ জন এবং সাতক্ষীরা, ঢাকা ও বরিশালের একজন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close