প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৫:২৬ PM

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবাও মেয়েকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. উসমান গণি।
গতকাল সোমবার সকালে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এবং ৩,৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, দিনাজপুর জেলার সাত খামার গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মোঃ আজগর আলী (৫৮) ও মোঃ আজগর আলীর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৪৫)। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস