বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহ্বান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৬:২০ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা হচ্ছে। এটি ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকাসমূহে কারফিউ জারি  ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। 

রবিবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায। 

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ভারত-অনুগত সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ওপর বহুমুখী কূটনৈতিক ও ভূরাজনৈতিক চাপ প্রয়োগের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এই পুশইনের ঘটনা সেই চাপ প্রয়োগের একটি নগ্ন প্রকাশ, যা রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থী। গত বুধবার (৭ মে) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা দিয়ে প্রায় এক শতাধিক ভারতীয় নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিএসএফ, একই দিনে কুড়িগ্রাম জেলার রৌমারি এবং ভূরুঙ্গামারি দিয়ে ৪০জন এবং শুক্রবার (৯ মে) সাতক্ষীরার নদী পথে ৬২ জন ভারতীয় বাসিন্দাকে অবৈধভাবে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছে বিএসএফ। এদের বেশিরভাগকেই বিজিবি আটক করতে সক্ষম হয়েছে। এরা ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশ। এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে আখ্যায়িত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে আটককৃত সূত্রে জানা গিয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তারা সবাই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পথ বন্ধ, সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক থাকতে বিজিবির প্রতি অনুরোধ  করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। একই সাথে সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির আহবান জানায় সংগঠনটি।

পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, বিএসএফ ও সন্ত্রাসীদের অপতৎপরতা ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকাসমূহে আগামী তিন মাসের জন্য সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত দৈনিক ১২ ঘণ্টা কারফিউ জারি করার অনুরোধ করে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। একই সাথে যে কোন পরিস্থিতি সামাল দিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। যদি বিএসএফ এর কোনো রকম অপতৎপরতা দেখা যায় তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনীকে বিজিবি'র সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে অনুরোধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ পুশইন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে, স্বাধীন পররাষ্ট্রনীতিরও অবমাননা ঘটাচ্ছে ভারত। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ  মনে করে, ভারতীয়দের এ ধরনের আচরণ প্রতিরোধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জবাব প্রদান,  জাতিসংঘসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোতে অভিযোগ প্রদান এবং জাতীয়ভাবে একটি সাহসী ও তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা। সেইসাথে পুশইন হওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে অতিদ্রুত ভারতে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা। কোনোভাবেই ভারতের অপকৌশল মেনে নিয়ে বিষয়টিকে ‘মানবিকতার’ আবরণে লুকানো যাবে না।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close