শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
রয়েছে আকর্ষণীয় ছাড়
শেষ দিনে জমজমাট স্বদেশ বৈশাখী আবাসন মেলা
স্বর্ণালী ও সানভ্যালী আবাসন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:০৬ AM আপডেট: ১০.০৫.২০২৫ ১০:৩১ এএম

স্বপ্নের শহর ঢাকায় বসবাস করছে দুই কোটিরও বেশি মানুষ। জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা এসব মানুষের অনেকেই রাজধানীতে স্থায়ী আবাসনের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথ আরও কিছুটা সহজ করতে শুরু হয়েছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’।

রাজধানীর গুলশান-২–এ অবস্থিত তাহের টাওয়ারের অষ্টম তলায় স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৩ মে থেকে চলছে এই মেলা, যা চলবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত। মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

মেলায় রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্বর্ণালী ও সানভ্যালী আবাসিক প্রকল্পের রাজউক অনুমোদিত আবাসিক ও বাণিজ্যিক প্লট। প্রকল্প দুটি পরিচালনা করছে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড। ইতিমধ্যে ভবন নির্মাণের জন্য প্রস্তুত এসব প্লট এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতেও প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই প্রায় ৩২০০ এবং ২০০০ বিঘা জমি নিয়ে পরিকল্পিত ও নান্দনিক আধুনিক সুবিধাসহ গড়ে উঠছে এই আবাসন প্রকল্প ২টি। গুলশান বনানী থেকে মাত্র ১০ মিনিটের পথ।  যেখানে বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব আধুনিক সিটি হিসেবে গড়ে উঠছে সানভ্যালি আবাসন প্রকল্প। ৬ লেনের মাদানী এভিনিউ এর মতো অসাধারণ যোগাযোগ ব্যবস্থার সাথে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে আবাসন প্রকল্পটি। প্রকল্পটির সংযোগ রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথেও।

সানভ্যালি আবাসন প্রকল্পের পাশেই রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেডিকেল কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্যারজন উইলসন স্কুল।

প্রকল্পের নান্দনিক ৮০ ফিট সড়কের সাথে রয়েছে গ্লিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। হর্সরাইডিং স্কুল এবং প্রস্তাবিত অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাস ইউনিভার্সিটি। মনোরম পরিবেশের সাথে প্রকল্পের দুই পাশেই রাখা হয়েছে ১০০ফিটও ১৩০ ফিটলেক, যা প্রকল্পের  সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রদান করবে প্রকৃতির সান্নিধ্যে বসবাসের সুযোগ।

আফতাবনগর এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি সানভ্যালি আবাসন প্রকল্পের একদম সন্নিকটে। আফতাবনগর এর সাথে সানভ্যালি আবাসন প্রকল্পের সংযোগে নির্মাণ হচ্ছে ১৩০ ফিটের একটি নান্দনিক সড়কপথ।

এই প্রকল্পের ডি ব্লকে রয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশনের আসসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিউট। ডি এক্সটেনশন ব্লকে আরো হয়েছে ন্যাশনাল আইডিয়েল স্কুলের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান।

মেলা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য ০১৪০৪৪৯৯৭৮৬ নম্বরে ফোন করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন স্বদেশ প্রোপার্টিজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট-এ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close