বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু      ● আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে সাব ইন্সপেক্টরের আত্মহত্যা      ● প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে      ● সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন      ● উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ      ● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      ● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ২:৫৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ৩:৫৪ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। 

গত বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকের ওপর হামলা   সন্ত্রাসী হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close