বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
৩১ দফা প্রচারে রাবি থেকে ২ দিনের সাইকেল যাত্রা
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ২:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল যাত্রা শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে ২ দিন ব্যপি। রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের নেতৃত্বে ৩১ জন নেতাকর্মী সাইকেলে করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন।

আজ সোমবার (৫ মে) সকাল ৯ টায় ক্যাম্পাসের জোহা চত্বর থেকে ২ দিনের এই সাইকেল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জানান, তারা সড়কপথে যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরবেন। বিশেষ করে কৃষক ও প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমানের চিন্তা ভাবনা প্রচার করবেন।

সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের শিক্ষক নাঈম ফারুকী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা   রাবি   সাইকেল যাত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close