প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:১৬ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ১৬টি হলে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে এ বছর মোট ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৪ জন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা চলাকালে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন এবং ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর