বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর বনশ্রীতে বাসচাপায় দুই তরুণ নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:৪২ AM

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এফ ব্লক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামে দুই তরুণ বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি অটোরিকশা পিছন দিক থেকে ধাক্কা দিলে দুই তরুণ সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে মিয়ামী এয়ারকন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নোমান মারা যান। গুরুতর আহত পাভেলকে পথচারীরা উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, পাভেলের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। তিনি বেকার ছিলেন। অন্যদিকে, নোমানের মামা আব্দুল হামিদ বলেন, নোমান ছিলেন রূপগঞ্জের সাবাসপুর গ্রামের বাসিন্দা ও মুড়াপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

দুই তরুণের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়কের দাবি জানিয়ে এ দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close