বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:৪৭ AM আপডেট: ২৭.০৪.২০২৫ ৯:৫০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার চাকঢালা বিওপির নিকটবর্তী ৪৪ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক।

আহত যুবকের নাম জুবাইর। তিনি চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টায় সীমান্তের ৪৪ নাম্বার পিলার এলাকায় মাইন বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন দেখতে গেলে সেখানে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবক সীমান্তে কেন গিয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে চোরাচালানের পণ্য আনতে গেলে এ ঘটনা ঘটে থাকতে পারে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মো. মাসরুরুল হক বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী লাগোয়া মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাকারবারিরা প্রায় চোরাই পণ্য আনা নেওয়া করেন। সেখানে আরাকান আর্মির সদস্যরা স্থলমাইন পুঁতে রাখায় প্রায় সময় বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা ঘটে। গত ৭ এপ্রিল সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরেক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close