বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:০৪ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।  

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে শেষ হয়। 

এ সময় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম.  হেমায়েত জাহান,  ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম এবং  প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. লুতফুর রহমান। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক এবং মেম্বার ডিরেক্টর, লাইভস্টক ডিভিশন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'Animal Health Takes A team'. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close