শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      
শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদ গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ পিএম

রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে ‘বোমা খোরশেদ’ (৫৯) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

গ্রেপ্তারকৃত খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে।

পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ‘২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় চারটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় অস্ত্রের মুখে ডাকাতি সংঘটিত হয়, এবং সংশ্লিষ্ট থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮ টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে এ চক্রের আরও ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

গোপন সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া অন্যান্য ডাকাতদের মধ্যে কালু হাওলাদার ওরফে কালু ডাকাত অন্যতম। তার বিরুদ্ধে একাই ৩২টি মামলা রয়েছে, এবং বাকিদের বিরুদ্ধেও একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোমা খোরশেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এই চারটি ডাকাতি সংঘটিত করে। পরবর্তীতে, ১২ এপ্রিল বিকেল ১ টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) শিমুল শেখ, এসআই (নিঃ) শামিম হাজরা, এসআই (নিঃ) হিমাদ্রী হাওলাদার এবং সঙ্গীয় ফোর্স ঢাকার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close