শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২ যুগ পর ফিরে এলেন প্রবাসী স্ত্রী, স্বামী হতবাক
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৮:৫৫ PM

প্রেম মানে না বয়স, ধর্ম, গোত্র কিংবা দূরত্ব। শত বাঁধা পেড়িয়ে, সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে মনের মানুষের কাছে ছুটে আসে প্রেম। এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে বরগুনায়। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রায় ২৪ বছর পর স্বামী মাহবুবুল আলম মান্নুর কাছে ফিরে এসেছেন ডেনমার্কে বিয়ে করা স্ত্রী রুমানা মারিয়া।

জানা যায়, বরগুনার সদর উপজেলার পাজরাভাঙ্গা এলাকার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ডেনমার্কে। সেখানকার এক নারীর সঙ্গে প্রেম হয় তার। এরপর বিয়ে। একটি সন্তানও রয়েছে তাদের। গল্পটা বেশ দুই যুগেরও বেশি সময়ের পুরোনো। ১৯৯৭ সালে বিয়ের পর স্ত্রীকে নিয়ে দেশে এসে সংসার বাঁধলে বাজে বিপত্তি। তিন বছরের সংসার ও মান্নুকে রেখে ২০০০ সালে স্ত্রী রুমানা মারিয়া চলে যান তার মাতৃভূমি ডেনমার্কে। এরপর দীর্ঘ ২৪টি বছর কেটে যায় তাদের। 

রাগ অভিমান ভেঙে ২৪ বছর পর ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন ওই নারী রুমানা মারিয়া। বিমানবন্দর থেকে স্বামী মান্নু তাকে নিয়ে বরগুনায় তার নিজস্ব বাসায় ফেরেন। এত বছর পর স্বামী-স্ত্রীর মিলনে দুজনই খুশিতে আত্মহারা।

পরিবারের সদস্যরা জানান, মান্নুকে বিয়ে করাতে ২৪ বছরে বহুবার চেষ্টা করেছেন তারা। কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসায় সেটা সম্ভব হয়নি। ২৪ বছর পর স্বামী স্ত্রীর এমন মিলনে খুশি প্রতিবেশিরা। স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close