সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
পাঁচ দিন ধরে মর্গে পড়ে আছে সাথীর মরদেহ
থানায় হত্যা মামলা না হলে পরিবার লাশ নিবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:০২ AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঁচ দিন ধরে পড়ে রয়েছে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া শামিমা আক্তার সাথীর (২৬) লাশ। গাজীপুরের টঙ্গী এলাকায় গত শুক্রবার সকালে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন নিহতের পরিবার।

নিহত সাথী চাঁদপুর জেলার মতলব থানার নুরুল্লাপুর গ্রামের হাওলাদার বাড়ির মৃত শামসুল হকের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

পুলিশের ধারণা, সাথী ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ কারণে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে মৃতের পরিবারের দাবি, সাথীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী। থানায় হত্যা মামলা না হলে তারা লাশ গ্রহণ করবেন না। এ কারণে পাঁচ দিন ধরে মর্গেই পড়ে আছে সাথীর মরদেহ।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সাথীর বিয়ে হয় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সুরতরঙ্গ রোড এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের সঙ্গে। আগে থেকেই সাইফুল মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপও দিতেন। সর্বশেষ, গত ২৮ মার্চ ঈদের দুই দিন আগে সাইফুল যৌতুকের দাবিতে সাথীকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে তিনি ছোট ভাইয়ের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা এনে স্বামীকে দেন।

তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, ‘সাথীকে ফজরের নামাজের সময় ডাকলে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। সবাই ঘুমিয়ে গেলে আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে জানতে পারি সাথী ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’ যৌতুক এবং মাদকের অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেন সাইফুল।

অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের সুযোগ নেই। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রেন আসতে দেখে অন্যরা সরে গেলেও সাথী লাইনে দাঁড়িয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে লাইনে দাঁড়ান। তবে প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close