বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনের গ্রামগুলোতে ঘর বানিয়ে দখল করছে ইহুদিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:০৫ AM আপডেট: ০৮.০৪.২০২৫ ১০:০৮ এএম

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিমতীরে দ্রুত অবৈধ বসতি স্থাপন করছে ইহুদিরা। যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের বসতি কেড়ে নিয়ে নতুন করে ইহুদি বসতি স্থাপন বা ‘সেটলমেন্ট’-এর অনুমোদন দিয়েছে ইসরায়েল। 

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ছোট ছোট ঘর বানাতে শুরু করেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেট উম আল-খাইর গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছেই এসব ঘর বানাতে শুরু করেছেন তারা। এসব ঘরের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এসব ঘরকে বলা হচ্ছে ‘মোবাইল হোমস’। ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে এসব ঘর বানাতে সেখানে যন্ত্রাংশ নিয়ে যায় ক্রেন ট্রাক। আর সেসব ট্রাক থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর।

বেদুইন অধিকার রক্ষায় কাজ করা আল-বাইদার অর্গানাইজেশন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফিলিস্তিনি বাড়িগুলো থেকে কয়েক মিটার দূরে মোবাইল হোম স্থাপন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্রেন ট্রাকগুলো এলাকায় কন্টেইনার পরিবহন করছে।

উল্লেখ্য, অস্কারজয়ী ফিলিস্তিনি-ইসরায়েলি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’–এর বিষয়বস্তু ছিল মাসাফের ইয়াত্তা এবং এখানকার বাসিন্দাদের দুর্দশা।

বিবিসি বলছে, পাঁচ দশকের বেশি সময় আগে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করার পরপরই সেখানে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। তারপর থেকে ক্ষমতায় আসা প্রতিটা সরকারই সেখানে ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে।বর্তমানে সেখানে (ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম বাদে) আনুমানিক ৩০ লাখ ফিলিস্তিনি ৫ লাখ ইহুদি ইসরায়েলির সঙ্গে ১৩০টির বেশি বসতিতে থাকে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close