প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ২:০১ PM

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধের পর আজ রবিবার (৬ এপ্রিল) হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: নাজমুল হক।
ঈদ উপলক্ষ্যে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত মোট আট (০৮) দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ ৬ এপ্রিল রবিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন ওসি আরিফ হোসেন বলেন, ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে ৮ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
স্বদেশ প্রতিদিন/এনআর