বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আট বছরের নাতনিকে ধর্ষণ দাদার!
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১:০৩ AM

কুষ্টিয়ার খোকসায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে খদ্দ সাধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। পরে বুধবার রাতেই গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসী। 

এরপর আফজাল কাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ঘটনার সত্যতা, মামলা ও গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। অন্য শিশুরা দিনে বাড়ি ফেরে, তবে আট বছর বয়সী ওই মেয়েশিশু পেঁয়াজ কাটতে থাকে। রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হন। পথের মধ্যে রাস্তার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যান আফজাল কাজী। পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী আফজাল কাজীর বাড়ি ঘেরাও করেন। পরে থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় এক বছর প্রবাসে জীবন যাপন করছেন। তিন বোনের মধ্যে ধর্ষণের শিকার শিশুটি বড়। আফজাল কাজী শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা।

এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় বুধবার রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটির স্বাভাবিক অবস্থা উন্নতির দিকে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন, ওই মামলাটি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close