বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ২:৩৭ পিএম

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়ীয়া ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. ইমরান মৃধার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইমরান আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ফোরকান মৃধার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মৃধা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার আড়ালে তিনি ইয়াবার কারবার চালাতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ইয়াবা সেবনে সাহায্য করতে দেখা যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ইমরান বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়েছে। আমি মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’ 

তবে এক পর্যায়ে তিনি বলেন, বন্ধুদের সঙ্গে চলতে ফিরতে কেউ যদি ধূমপান করেন, তখন সাহায্য করা অপরাধের কিছু নয়।
 
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে যদি মাদকের বিষয়টি সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, ‘আমাদের সংগঠন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যদি কেউ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকে এবং আমাদের সংগঠনের নাম ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close