বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৩:০৬ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নে দ. ধর্মপুর  গ্রামের এজিমাহমুদ সড়কে  জাকের মালদার ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার সকাল ১১ টার দিকে অসহায় শ্রমজীবী  দেড় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

এসময়ে উপস্থিত ছিলেন  দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর বিশিষ্ট  শিক্ষানুরাগী ও সমাজসেবক  এসএম নূর নবী  দুলাল, থানার ওসির পক্ষ থেকে  এস আই শ্যামল দত্ত, ফাউন্ডেশনের  চেয়ারম্যান আজাদ মালদার, সাধারণ সম্পাদক  মোয়াজ্জেম হোসেন মালদার, আইটি বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন শুভ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া)  দেওয়ান ইকবাল সহ অনেকে।  

এস এম নূরনবী দুলাল  বলেন, জাকের মালদার ফাউন্ডেশন  বিগত ৪০ বছর যাবৎ মেহনতী মানুষের  পাশে দাঁড়িয়ে  দুঃখী নিরীহ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সমাজের  বৈষম্য  দূর করে সমাজের  কল্যাণে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। এস আই  শ্যামল দত্ত বলেন, এটি ব্যতিক্রমী আয়োজন। মানুষের মাঝে  দান অনুদান  প্রশংসার দাবি  রাখে। সকলের সহযোগিতা  প্রয়োজন  মানব কল্যাণে । 

আশির দশক থেকে  জাকের মালদার ফাউন্ডেশন মানবসেবা দিয়ে  যাচ্ছেন  এ জনপদে।  ২০১৮ সাল থেকে  শুরু হয়েছে  জাকের হোসেন মালদার  ফ্রী মেডিকেল ক্যাম্পের।  ২৮ টি ফ্রী মেডিকেল ক্যম্পে  প্রায়  তিন হাজার  অসুস্থ  নিরীহ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে  ঔষধপত্র সহ  চিকিৎসা সেবা দিয়েছে এ ফাউন্ডেশন । আগামীতে এটি অব্যাহত থাকবে বলে জানান  ফাউন্ডেশনের  সভাপতি  মাইন উদ্দিন  মালদার। 
 
যারা সাহায্য সহযোগিতা করে এ ফাউন্ডেশনের কল্যাণমূলক  কাজকে এগিয়ে আসার জন্য  অনুপ্রাণিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানান ফেনী প্রেসক্লাবের  সাবেক সভাপতি আজাদ মালদার। 

স্বদেশ প্রতিদিন/এনআর/শুভ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close