সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
প্রাইম ব্যাংক ও মাস্তুল ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সাক্ষর
প্রেস রিলিজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:০৯ AM

দাতব‌্য কাজ পরিচালনা করতে মাস্তুল ফাউন্ডেশন এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ‘সাদাকাহ্ জাহিয়াহ্’ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকরদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরীয়াহসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে মাস্তুল ফাউন্ডেশন-এ প্রদান করা হবে। ফাউন্ডেশন এই তহবিলকে শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের নিশ্চয়তা প্রদান করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রিয়াজ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার; মাস্তুল ফাউন্ডেশনের প্রশাসনিক প্রধান রাকিবুল হাসান রাজীব এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close