বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:০২ পিএম

যশোরের মণিরামপুরে নাতনিকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লুৎফর এক মাস ধরে তার ১২ বছর বয়সী নাতনিকে নিগ্রহ চালিয়ে আসছিলো। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। লুৎফর রহমান গাজী মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের বাসিন্দা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, লুৎফর রহমান গাজী এক মাস আগে তার নাতনিকে ধর্ষণ করেন। এর আগে থেকেই তার স্পর্শকাতর স্থানে হাত দিতো। ওই কিশোরী বিষয়টি তার দাদি খোদেজা বেগমকে জানায়। তিনি তার স্বামীকে সতর্কও করেছিলেন। এরপরও যৌন নিগ্রহ বন্ধ হয়নি। সোমবার যখন ওই কিশোরীর চাচাতো নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন। তখন মেয়েটি তার কাছে সব খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।
 
এ বিষয়ে নির্যাতিত কিশোরীর দাদি খোদেজা বেগম জানান, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে বৌমা তাদের ছেড়ে চলে যান। তার স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে।

ওসি নূর মোহাম্মদ গাজী জানান, নির্যাতিত কিশোরীর চাচাতো নানী রাশিদা খাতুন বাদী হয়ে লুৎফর গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close