সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:২৯ AM আপডেট: ১৯.০৩.২০২৫ ৮:৩০ এএম

প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এ ঘটনা ঘটে। পরে রাতে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আলম মিয়াকে (৪০) আটক করে গণধোলাইয়ের পর পুলিশ দিয়েছে স্থানীয় লোকজন।

অভিযুক্ত আলম মিয়া উপজেলার চিথলি পশ্চিমপাড়ার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের হিন্দু পাড়ায় ওই শিশুটির বাড়ি। শিশুটি একটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ে এবং শারীরিক প্রতিবন্ধী। প্রাইভেট পড়তে প্রতিদিনই বিদ্যালয়ে যেতো। মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আলম মিয়া তাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে মেয়েটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক আলমকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আলমকে গ্রেফতার করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close