বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইইডিসিআর পরিচালকের ওপর হামলার অভিযোগ ড্যাবের বিরুদ্ধে      ● ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল      ● চাল ও আটায় ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার আহ্বান প্রতিমন্ত্রীর      ● জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪ গ্রাম      ● জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু      ● সাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার      ● মাদ্রাসার সভাপতি-পরিচালক আনছারুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুনানিতে অনুপস্থিতির দাবি      ● ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের      ● উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী      ● সচেতন সমাজ গড়তে সাটুরিয়ায় শিক্ষার্থীদের অঙ্গীকার      
বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৫৯ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঐকমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এম এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close