শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
ইবি প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:১৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৬ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৮ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।

‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি বিভাগ— আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ— এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। মোট ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে, যেখানে প্রতিটি বিভাগে ৮০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষা মোট ৮০ নম্বরের হবে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ৪০ নম্বর নির্ধারিত থাকবে। এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০২০, ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এছাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী এই ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলোতে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close