বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      
উত্তরা থেকে হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৫৮ পিএম

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যরা ৭ মার্চ তারিখে বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। তাদের তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রুজু করা হয়েছে।

সিটিটিসি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close