বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১:৩৮ পিএম

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার আসামি সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

সৌরভের সঙ্গে ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয় পরীমনির। দেনমোহর ছিল এক লাখ টাকা। কিন্তু বিয়ের দুই বছর পর থেকে পরীমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। কে সেই ব্যক্তি তা নিয়েই এখন ব্যাপক আলোচনা। 

মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। 

সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close