সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      ● আলীকদমের একমাত্র শিশুপার্কে শিশুদের জায়গা নেই      ● মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬      ● খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ      ● শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের      ● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      
দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
দেবিদ্বারে (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:৩০ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভপুর মানব সেবা ফাউন্ডেশন দুই শতাধিক উপকারভোগীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন মাঠে এই ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দুলাল হোসেন মোল্লা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি, তরুণ সমাজসেবক মো. সোহেল মোল্লা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ শাহজালাল।

এ সময় কুরআন তেলাওয়াত করেন শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও মো. আমির হোসেন, এবং ফাউন্ডেশনের সদস্য মো. সুমন মোল্লা প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি মো. সোহেল মোল্লা বলেন, "সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর রমজান মাসে দরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

এই ইফতার বিতরণী অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয় তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, পেঁয়াজ, লবণ এবং মুশুরির ডালসহ নানা ধরনের সামগ্রী।

অনুষ্ঠানের সমাপনীতে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামীয়া (ক্বওমী মাদ্রাসা) ও মোহাম্মদপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মুফতি এনামুল হাসান ফরহাদ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close