বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাম পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:৫৮ পিএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হয়েছে। এটির নতুন নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ রেখেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পর বিএসসিএল এই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসিএল আন্তর্জাতিক অঙ্গনের জন্য স্যাটেলাইট শিল্পের নিয়ম অনুসরণ করে নাম পরিবর্তন সম্পর্কিত সকল কার্যক্রম শুরু করেছে। এখন থেকে স্যাটেলাইটের সকল কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে। 

এতে আরও বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিএসসিএলকে জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা স্যাটেলাইটের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।

স্যাটেলাইট ছাড়াও, গাজীপুরের সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এবং বেতবুনিয়ার সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নাম পরিবর্তন করে তাদের মূল নাম-প্রাইমারি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, গাজীপুর এবং সেকেন্ডারি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, বেতবুনিয়া রাখা হয়েছে।

সূত্র : বাসস।

স্বদেশ প্রতিদিন/এইচআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close