এ বছর ব্যতিক্রমী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ২:৫৯ পিএম

এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য কিছু ব্যতিক্রমী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হবে, যা দেশের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে। এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কখনও কোনো সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়নি।"
তিনি আরও জানান, এবারের পুরস্কারের সংখ্যা ১০ জনের কম হবে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও একই বক্তব্য তুলে ধরেন এবং বলেন, "দলগত বা গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।"
এছাড়া, র্যাবের মতো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
স্বদেশ প্রতিদিন/এমআর