বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ পিএম

নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী নিবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই ছাত্রী নিবাসের মকসুদ টাওয়ারের ৮ম তলার ৮০৩ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আনিকাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি জানান, "আমরা খবর পেয়ে মকসুদ টাওয়ারের ৮ম তলার ৮০৩ নম্বর কক্ষে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

পুলিশ আরও জানায়, আনিকা মেহেরুন্নেসার একটি ছেলের সঙ্গে প্রেম ছিল এবং প্রেমঘটিত কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের মো. ফিরোজ হোসেনের মেয়ে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close