সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      ● আলীকদমের একমাত্র শিশুপার্কে শিশুদের জায়গা নেই      ● মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬      ● খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ      ● শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের      ● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      
মুন্সীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল, সম্পাদক কাইয়ুম
সাংগঠনিক সম্পাদক স্বদেশ প্রতিদিনের সুমন আহম্মেদ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম

"নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা সবাই" এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে যাত্রা শুরু করেছে সাংবাদিক কল্যাণ সমিতি।

৯ ফেব্রুয়ারি সকালে শ্রীনগরের দেউলভোগ উপজেলা প্রেসক্লাব হলরুমে  সতীর্থ এ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

২১ সদস্য বিশিষ্ট কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং  রাজধানী টিভির জেলা প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা লগ্নে বিভিন্ন  সদস্যগণ বক্তব্য রাখেন। তাঁরা সাংবাদিকদের কল্যানে সংগঠনটি কিভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে আলোকপাত করেন। 

এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি ডেইলি স্টারের জেলা প্রতিনিধি তানজিল হাসান  বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতায় চিকিৎসা সহায়তা নিয়ে পাশে থাকবে সাংবাদিক কল্যাণ সমিতি।

সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান ঝিলু  বলেন, যে কোন সংগঠনের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিক কল্যান সমিতির দরজা খোলা থাকবে সবসময় ।  প্রকৃত সাংবাদিকদের যে কোন সমস্যায় কার্যকরী ভূমিকা রাখবে এই সংগঠন।

সমিতির সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠকে সামনে এগিয়ে নেওয়ার আহব্বান জানান। এসময় সকল সদস্য সাংবাদিকদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে যেকোন সমস্যায় পড়লে তাদের পাশে থাকবে সাংবাদিকদের এই কল্যান সমিতি।

সভাপতি নজরুল ইসলাম বক্তব্যে বলেন, সাংবাদিক কল্যান সমিতির সদস্যদের বাইরেও কোন গণমাধ্যমকর্মী যদি কোন সমস্যা কিংবা  হামলা-মামলার শিকার হন তাদের পাশেও নিবেদিত প্রান হিসেবে কাজ করবে মুন্সীগন্জ সাংবাদিক কল্যান সমিতি।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আবু নাসের খান লিমন, দৈনিক দেশ টিভির জেলা প্রতিনিধি সুমিত সরকার সুমন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শওকত হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি আরিফ হোসেন হারিস, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সুমন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রূপক টিভির নিউজ প্রেজেন্টার শহিদুল সালমান রূপক, দপ্তর সম্পাদক  দৈনিক গন তদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ফৌজি হাসান খান রিকু, সহ-দপ্তর সম্পাদক 

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি হামিদুল ইসলাম স্বপন, কোষাধক্ষ দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু তালুকদার, প্রচার সম্পাদক দৈনিক সময় বাংলার রুবেল ইসলাম তাহমিদ, আইন বিষয়ক সম্পাদক  দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আপন সর্দার, সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ রাসেল, সদর প্রতিনিধি নাজমুল হাসান, অনলাইন বিডি সির ক্রাইম বার্তা প্রতিনিধি আমিনুল ইসলাম, আমার বাংলার প্রতিনিধি মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close