শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমু ও হাসানাত আব্দুল্লাহর বাড়িও গুড়িয়ে দিয়েছে জনতা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ AM

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বরিশালের বাড়ি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে প্রথমে নগরের কালী বাড়ি রোডে থাকা আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন উত্তেজিত জনতা। পরে সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে বাড়িটি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে হামলার আশঙ্কা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল সেনা সদস‍্যরা। সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল।

রাত পৌনে ১২টার দিকে কয়েকশ মানুষ সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে এক্সকাভেটর এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর এক্সকাভেটর নিয়ে নগরের বগুড়া রোডে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়। সেখানেও পুরো বাড়ির কাঠামো গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বরিশালে এই দুটি বাড়িতে প্রথম দফায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। এবার বাড়ি দুটো গুঁড়িয়ে দেওয়া হলো।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close