বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উত্তরায় তিন ছাত্রকে আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ AM

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী।

ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল জানিয়ে তিনি বলেন, পরে দুই পক্ষ বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির দূর হয়েছে। ছাত্ররা উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলোর তদন্ত করব। তবে এর মধ্যে ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈঠক চলাকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে থাকা তিন ছাত্রকে আটক করে। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।

আটক হওয়া তিন ছাত্র হলেন- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।

এদিকে, তিন ছাত্রকে আটকের খবর ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ এবং থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী আহত হন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close