বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, হাতিরঝিলে ফেলে রাখে মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৯ পিএম

রাজধানীতে হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেয়া হয় হাতিরঝিলে। এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও তিনজনকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে পেলে ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় তারা। সেখানে ৫ জন মিলে ধর্ষণের পর তাকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলা দেয়া হয় হাতিরঝিলে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে ১৯ জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি এবং পরে ২৭ তারিখে করেন মামলা করেন বাবা। তদন্তে নামে পুলিশ।

কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধাকে গ্রেফতার করে পুলিশ। তারা ৫ জন মিলে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close