বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      ● বিশ্ব দৃষ্টি দিবস: সাশ্রয়ী চোখের চিকিৎসায় সরকার-এনজিওর যৌথ উদ্যোগের আহ্বান      ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ      ● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      
সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, যদি আমরা অধৈর্য হয়ে যাই, কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, রাস্তা ব্লক না করে নিজেদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে, এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও বক্তব্য রাখেন।

তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতির স্বাভাবিক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close