বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      ● বিশ্ব দৃষ্টি দিবস: সাশ্রয়ী চোখের চিকিৎসায় সরকার-এনজিওর যৌথ উদ্যোগের আহ্বান      ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ      ● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাজ্জাত আলী বলেন, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। সেটি না করলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।

তিনি বলেন, আশা করছি আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো সমাধান হবে।

এর আগে, নীলক্ষেত মোড়ে রোববার রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে প্রায় ৪০ জন আহত হয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক তাদের অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেওয়া হয়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে যান তারা। মিছিলটি নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় সোমবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, আজ বিকেল ৪টার মধ্যে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগসহ দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close