বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয়করণের দাবিতে আন্দোলন
এখনো মুখোমুখি পুলিশ-শিক্ষকরা, পরিস্থিতি থমথমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম

পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের পর এখনো মুখোমুখি অবস্থান করছে পুলিশ ও ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে দুপক্ষকে মুখোমুখি অবস্থানে দেখা যায়।

শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষকরা ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘আমার ভাই আহত কেন—প্রশাসন জবাব চাই’, ‘চাকরি আছে বেতন নাই—এমন কোনো দেশে নাই’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অন্য পাশে পুলিশ লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসুদজ্জামান বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে তারা ব্যারিকেড পার হয়ে শাহবাগের দিকে যাবেন না। কিন্তু তারা তাদের কথা না রেখে ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আমরা পানি নিক্ষেপ করি।

তবে লাঠিচার্জের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন কিছু হয়নি বলে দাবি করেন। একই সঙ্গে কাউকে গ্রেফতারও করা হয়নি বলে জানান তিনি।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে জড়ো হন ইবতেদায়ি শিক্ষকরা। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাচ্ছিলেন বলে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে শাহবাগ থানার সামনে পৌঁছাতেই পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।

এতেও শিক্ষকরা ছত্রভঙ্গ না হলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় ১০ জনেরও বেশি শিক্ষক আহত হন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাঠিচার্জের সময় পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা যায়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close