সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
নতুন অডিও ফাঁস: কাঁদতে কাঁদতে যা বললেন শেখ হাসিনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ পিএম আপডেট: ১৯.০১.২০২৫ ১:০৩ PM

গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই থেকে ভারতের মাটিতে রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা নতুন এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে এক অডিও বার্তায় কেঁদে শেখ হাসিনা দাবি করেন, তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার শেষ রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডল থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয়।

৪৯ সেকেন্ডের ওই অডিও ক্লিপে ৫ আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি।

সেখানে হাসিনা জানান, ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে তিনি এবং তাঁর বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। অডিও ক্লিপের শেষাংশে দেশছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, ‘আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া। সব কিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।



বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে। গত ৫ আগস্ট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। চলে যান ভারতে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তাও (নোট ভার্বাল) পাঠিয়েছে ঢাকা। কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফে জানানো হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close